1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খাদ্য অধিদপ্তর দেওয়ান হাট সিএসডিতে দু’দিন ব্যাপী মুজিব বর্ষের উৎসব - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খাদ্য অধিদপ্তর দেওয়ান হাট সিএসডিতে দু’দিন ব্যাপী মুজিব বর্ষের উৎসব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫১৪ বার পড়া হয়েছে

“স্বাধীনতা তুমি বাংলার বুকে, মুজিবের নাম” শিরোনামে খাদ্য অধিদপ্তর দেওয়ানহাট সিএসডি’র উদ্যোগে গত ২৬ ও ২৭ মার্চ দু’দিন ব্যাপী “মুজিবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব” পালিত হয়। বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন হয় ২৬ মার্চ সকাল ১০ টায়। উদ্বোধন করেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম খান। হালিশহর সিএসডির ব্যবস্থাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের (হাসান জাহাঙ্গীর) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মোঃ শফিউল আলম।

র‌্যালি, শোভা যাত্রা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদের প্রতি গার্ড অব অনার প্রদান করে দেওয়ানহাট সিএসডির আনসার বাহিনী। গার্ড অব অনার গ্রহণ করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। উদ্বোধনী আলোচনা শেষে শিশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু বিষয়ে তিনটি বিভাগে মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং খাদ্য পরিবারের সদস্যদের ক্রিকেট টুর্ণামেন্ট সহ বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪ টায়। এ দিন অতিথিরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বেলুন, ফ্যাস্টুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত মুজিববর্ষে স্বাধীনতা উৎসবের সূচনা করেন। খ্যাতিমান বাচিক শিল্পী ও লেখক দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত (অব:) পরিচালক নাজমে আরা বেগম। অনুষ্ঠানে আরও যারা অতিথি ছিলেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম খান। অন্যান্য অতিথিবৃন্দ যথাক্রমে জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মোঃ শফিউল আলম, সহকারী খাদ্য নিয়ন্ত্রক অনিল চন্দ্র চাকমা, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কারিগরি খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সুনিল দত্ত, খাদ্য পরিদর্শক সমিতির সহ-সভাপতি ফখরুল আলম, হালিশহর সিএসডির ব্যবস্থাপক থোয়াই মং প্রæ মারমা, তেজগাঁও সিএনডির ব্যবস্থাপক চন্দ্র শেখড় মল্লিক, বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন ঢালী, মহাসচিব আব্দুল্লাহ হিস সাফী, যুগ্ম মহাসচিব মোঃ কাউসার, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক আমিরুল ফারুক, নির্বাহী সদস্য আনোয়ার পারভেজ, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি সালমা আক্তার, সহকারী উপ পরিচালক শাহ্ জামাল, সহকারী জিয়াউল করিম তারেক, সহকারী ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন ও হালিশহর সিএসডির সহকারী ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম সহ ঢাকা ও চট্টগ্রামের খাদ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও খাদ্য পরিদর্শকবৃন্দ, উপ-খাদ্য পরিদর্শক, সহ-উপ খাদ্য পরিদর্শক সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, “খাদ্য অধিদপ্তর দেওয়ানহাট সিএসডি মুজিব বর্ষে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে সমৃদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছে তা অভুতপূর্ব। উদ্বোধক বলেন, “দু’দিন ব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনে মুজিবের প্রতি ভালবাসার প্রকাশ ঘটেছে। আয়োজকরা এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতার প্রতি যে ভালবাসা ও দায়িত্ববোধে পরিচয় দিয়েছে তা অনন্য”। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ও সভাপতি বলেন, “যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না সে বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্থপতি। চলছে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মানুষকে দেশপ্রেম, মুক্তিযোদ্ধা ও মুজিবাদর্শে উদ্বুদ্ধ করতে এ উৎসবের অবতারণা।” স্বাধীনতা উৎসবের মূল আকর্ষন ছিল প্রতিনিধি নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক রাজা রানি। রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায় ও নির্দেশক হাসান জাহাঙ্গীর। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে পুরো দেওয়ানহাট সিএসডি বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ভাষা শহীদদের ছবির ব্যানার দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল একক সঙ্গীতানুষ্ঠান, আদিবাসী নৃত্যসহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের দলীয় নৃত্য পরিবেশনা, বঙ্গাসন-নাটিকা, প্রথম দিনের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla