1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হালদায় বালু উত্তোলন চলছেই; হুমকির মুখে মৎস্য প্রজনন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হালদায় বালু উত্তোলন চলছেই; হুমকির মুখে মৎস্য প্রজনন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কিছুদিন বিরতি দিলেও বন্ধ হচ্ছেনা হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার ও পাওয়ার পাম্প বসিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে মৎস্য প্রজনন।

খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় সময় অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। কিন্তু এ অভিযানের তোয়াক্কা করছে না বালু উত্তোলনকারীরা। প্রতিনিয়তই হালদা নদীর বিভিন্ন অংশে উত্তোলন করা হয় বালু ৷ ফলে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্রটির নানামুখি ক্ষতির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, নাঙ্গলমোড়া ইউনিয়নের তিন পয়েন্টে হালদা হতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। স্থানগুলো হলো- নাঙ্গলমোড়া বাজার, চৈতারো ঘাটা ও চাটাল গাছতল ( চাইলদা তল)।স্থানীয়রা জানান, মূলত ক্ষমতাশীল দলের নেতা-কর্মীরাই হালদার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত। তাই তাঁরা এসব অভিযানের তোয়াক্কা করেনা। এক পয়েন্টে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে অন্য পয়েন্টে বালু উত্তোলন করে তারা। কোনভাবেই যেন এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। আমাদের নিয়মিত অভিযান চলছে। যারা হালদার ক্ষতিসাধন করে বালুর ব্যবসা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla