1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের গবেষক, প্রবীণ সাংবাদিক শিক্ষক, লেখক শ্যামল সরকারের পরলোকগমন : আমু ও হারুন এমপির শোক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের গবেষক, প্রবীণ সাংবাদিক শিক্ষক, লেখক শ্যামল সরকারের পরলোকগমন : আমু ও হারুন এমপির শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক ‘মুক্তিযুদ্ধে ঝালকাঠি’ গ্রন্থের লেখক, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকার গতরাতে শহরের টিএন্ডটি সড়কের বাসায় পররোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ সকালে তাঁর মৃত্যুদেহ ঝালকাঠি প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। টেলিভিশন সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে তার কর্মস্থল উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিঃ নীরবতা পালন করেনপৌরমেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশসহ সকল শিক্ষক, ছাত্র ছাত্রীরা । পরে ঝালকাঠি পৌরশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক, প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনও প্রবীণ সাংবাদিক শ্যামল সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla