1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের বিশাল সুন্নি সম্মেলন ১৮ ডিসেম্বর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের বিশাল সুন্নি সম্মেলন ১৮ ডিসেম্বর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

 

দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাজী মোর্শাধসঢ়;রফ আলী প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে আগামী ১৮ ডিসেম্বর শনিবার ৩২তম আজিমুশান বিশাল সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে তরিক্বত আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার সিনিয়র আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী। প্রধান আলোচক থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা শায়খ আব্দুল মোস্তাফা রাহিম আযহারী। বিশেষ বক্তা থাকবেন মুজাহিদে মিল্লাত হযরতুলহাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ রেজভী সহ আহলে সুন্নাতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন তরিক্বতের সংগঠনের নেতৃবৃন্দ।

সুন্নি সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের সুন্নি জনতার প্রতি আহবান জানিয়েছেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদ সুন্নী সমাবেশ পরিচালনা কমিটি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla