1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে মেডিকেল সার্জিকেল রি-এজেন্ট ও ঔষধ সরবরাহের দরপত্র ছিতাইয়ের অভিযোগে দুই যুবলীগ নেতাকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমা দিতে আসা মেসার্স শাহিন ফামের্সী নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. সায়েম (৩৫) ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক মো. দেলোয়ার হোসেন (৪০) কে আটক করে। এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেসার্স শাহিন ফামের্সীর স্বত্ত্বধিকারী হাসান মুনসুর শাহিন। তিনি জানান, সকালে মের্সাস শাহিন ফার্মেসীর পক্ষে দরপত্র জমা দিতে গেলে কয়েকজন ব্যক্তি হাসপাতালের সামনে গতিরোধ করে। এসময় ওই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মো. সাদমানকে(৩৪) ধরে হাসপাতালের পিছনে নিয়ে গিয়ে সাথে থাকা দরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও পে-অর্ডারের চেক ছিনিয়ে নেয়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হলে পুলিশ এসে সাদমানকে ছাড়িয়ে নেয় ও দুই যুবলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে দরপত্র জমা দেয়ার সময়সূচি পার হয়ে গেলে যুবলীগ নেতা সায়েম পে-অর্ডারের কপি ফেরত দিয়ে দেন বলে জানিয়েছেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের ২০২১-২২ অর্থ বছরের এমএসআর দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল বুধবার। এ লক্ষ্যে ৬৩টি সিডিউল বিক্রি হয়। তন্মধ্যে জমা পড়ে ৩৪টি। মেসার্স শাহীন ফার্মেসীর পক্ষ থেকে সিডিউল কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিষয়ে নিশ্চিত হই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুজনকে আটক করা হয়। পরে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla