1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ৫ নভেম্বর  শুক্রবার থেকে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে সারাদেশে পণ্য ও গণ পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

আজ (৫ নভেম্বর) প্রথম দিন ধর্মঘট সফলভাবে পালিত হওয়ায় সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন।

এ উপলক্ষে এক জরুরী সভা আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংগঠনের মাদারবাড়িস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, আবুল কাশেম মাষ্টার, মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া, নজরুল ইসলাম দুলাল, এম এ মান্নান মান্না প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবদুল মান্নান বলেন, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বর্তমানে সর্বস্তরের পরিবহন মালিক-শ্রমিকেরা টানাপোড়নের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। এমনি নাজুক পরিস্থিতিতে জ্বালানী তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা করা কোনভাবে মেনে নেয়া সম্ভব নয়। তাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তিনি

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla