1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ক্ষুদে ডাক্তারেরা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে - স্বাস্থ্য সচিব - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

ক্ষুদে ডাক্তারেরা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে – স্বাস্থ্য সচিব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫৮৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষকে বিভিন্ন ধরণের জঠিল রোগ থেকে রক্ষা করতে সরকার সর্বস্তরে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষুদে ডাক্তার কার্যক্রম প্রকল্প গ্রহণ করেছেন। ক্ষুদে ডাক্তারেরা স্বাস্থ্য সেবা সম্পর্কে বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সচেতন করতে পারবে। আজকে যারা ক্ষুদে ডাক্তার তারা একদিন যোগ্য ডাক্তার হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর) উপলক্ষে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ে আয়োজিত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, স্বাস্থ্য সচিব হিসেবে যোগদানের পর দেশে এক ডোজ ভ্যাকসিনও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বল্প সময়ের মধ্যে চীন, রাশিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছি। এসব দেশ থেকে কোভ্যাক্স, অ্যাস্ট্রোজেনেকা, মর্ডানা, সিনোফার্মা ও ফাইজার টিকা এনে মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা আমরা পাচ্ছি। টিকা কার্যক্রমে পৃথিবীর সকল মহলে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে এসেছি। সবাই ডাবল ডোজ টিকার আওতায় আসলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হৃষিকেশ শীল, ফেনী জেলা সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন, চাঁদপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম কাউসার, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও সহকারী থানা শিক্ষা অফিসার (কোতোয়ালী) লিপি গোপ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজির দেউরি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তপতী চক্রবর্তী। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সম্পদ দে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী মাসুদ ও স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla