1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নাপসা'র চেয়ারম্যান আলমগীর নূর এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নাপসা’র চেয়ারম্যান আলমগীর নূর এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৮৬ বার পড়া হয়েছে
   আজ ১৭ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন নাপসা’র উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধার সন্তান নাপসা’র কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আলমগীর নূর এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে এক মানব বন্ধনের করা হয়। এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা- বাংলাদেশ)’র কেন্দ্রীয় মহাসচিব মোঃ আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী নুরু, প্রধান সমন্বয়কারী নারী নেত্রী মর্জিনা আক্তার লুসি, ভাইস চেয়ারম্যান অলি উল্লাহ হক। বক্তারা অবিলম্বে মিথ্যা, হয়রানীমূলক ও মানহানিকর চাঁদাবাজী মামলা প্রত্যাহার করাসহ মিথ্যা মামলার বাদীকে গ্রেপ্তার এবং মিথ্যা মামলা রেকর্ডধারী ওসি বাকলিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জোর দাবী জানান।
  প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৬/১০/২০২১ ইং ভুক্তভোগী নাপসা’র চেয়ারম্যান সাংবাদিক আলমগীর নূর  মিথ্যা মামলার বাদী ও মিথ্যা মামলা রেকর্ডধারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাননীয় প্রাধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মহোদয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র চেয়ারম্যান বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন। এই মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন নাপসা’র সিনিয়র যুগ্ম মহাসচিব মাসুদ ফেরদাউস কবির, সহ যুগ্ম মহাসচিব এন. আই চৌধুরী, সিআরইউ’র যুগ্ম সম্পাদক সাংবাদিক জাবেদ রকি, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সি.আর.ইউ. অর্থ সম্পাদক সাংবাদিক আজিজুল হক, নাপসা’র কোষাধক্ষ আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, সাংবাদিক নুরুল ইসলাম রিপন, মহিলা সম্পাদিকা-নাসিমা আলম জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, সাংবাদিক হোসেন মিন্টু, নাপসা’র সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla