1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নলছিটিতে ইলিশ ধরার অপরাধে একজনকে কারাদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নলছিটিতে ইলিশ ধরার অপরাধে একজনকে কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

 মো নাঈম ঝালকাঠি প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরার অপরাধে স্বপন খলিফা (২৫) নামের এক জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ অক্টোবর ) সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। আটককৃত স্বপন খলিফা বরিশাল রূপাতলীর জাগুয়া এলাকার মো. সাহেদ খলিফার ছেলে। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করেন জেলেরা। গতকাল সোমবার মধ্য রাত থেকে আজ ভোর পর্যন্ত মৎস্য বিভাগ ও পুলিশ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ১ জেলেকে আটক করা হয়। এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, ইলিশ শিকারের অপরাধে আটক জেলেকে মঙ্গলবার সকালে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla