1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬০৭ বার পড়া হয়েছে

 বোয়ালখালী প্রতিনিধি

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছার কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে স্মরণ করলেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালখালী পৌরসভা, শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসা, আমুচিয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এ উপলক্ষে শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাকপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন। মাওলানা আমানতউল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর তালুকদার, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, শিক্ষক কাজী মোতাহের হোসেন, তৌহিদ হাসানসহ শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এদিকে, আমুচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজল দে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্বপন কান্তি শীল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নারায়ণ সেন, যুবলীগ নেতা সমীরণ চক্রবর্তী, সজীব দাস, রিটন বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, ইউপি সদস্য কুমকুম চৌধুরী, রঞ্জন দে, মিনা দে, মিল্টন চৌধুরী, প্রদীপ মল্লিক, আমুচিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো: কায়ুম, সিনিয়র সহ সভাপতি ইমরান উদ্দিন নয়ন, সাধারন সম্পাদক এস এম ইয়াছিন, শিমুল সর্দার, আবু নোমান, শুভ দে, জয় ঘোষ, মাহফুজ, অপূর্ব, হানিফ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla