1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ডোবা থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে ডোবা থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ফারজানা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১০ অক্টোবর রোববার সকালে লতাবুনিয়া গ্রামের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন ফারজানা, রাত ২টায় ঘরের দরজা খুলে ফারজানা বাহিরে বের হয়। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুজি করে তাকে কোথাও পাননি। রোববার সকালে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বাড়ি সংলগ্ন ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সহ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ফারজানার পিতা মানিক ফকির ও স্বামী মোঃ রাসেল জানান, ফারজানা মানুষিক রোগী ছিলেন। তার একটি দু’মাসের কন্যা সন্তান রয়েছে। গতকাল গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে আমরা তাকে পাইনি। সকাল বেলা বাড়ির পাশের ডোবা (ব্যারে) তার মরদেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুর ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla