1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় বিয়ের প্রলোভনে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রেলওয়ের শহীদ লেইন কলোনিতে বসবাস করেন উভয় পরিবার। মেয়ের বাবা সিএনজি চালিত অটোরিকশা চালক ও ছেলে বাবার জাহাজ শ্রমিক। উভয় পরিবারের মধ্যে ভালো সর্ম্পক ছিল। এর সুবাধে ছেলে মেয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। উভয়ের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। পরে ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং নানা অজুহাত দেখায়। এতে ওই কিশোরী পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, কিশোরী ও ১৭ বছরের কিশোর একই এলাকার প্রতিবেশী। বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla