1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৪ জন আটক - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৪ জন আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে
অলিউর রহমান মেরাজ

দিনাজপুরের নবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ২৩৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী এবং থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামী সহ চার জন আটক।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন শাহিনুর ইসলাম (২৯)। উপজেলার হাতিশাল গ্রামের মোঃ জনাব আলীর ছেলে ।এছাড়া গ্রেফতারি পরোয়ানায় আটককৃতরা হলেন উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আখতারুজ্জামান, রামপুর বাজারের মৃত আব্দুস সোবহানের ছেলে রেজা গোলাম হাফিজ,ইসলাপুর এলাকার আলহাজ্ব মুশফিকের ছেলে রিয়াজুল ইসলাম।

গত ৭ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসমীদের আটক করে ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের বিশেষ অভিযানে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজার এলাকায় নবাবগঞ্জ- দলার দরগা পাকা রাস্তা গামী কবরস্থানের পাশে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ র‍্যাব তাকে আটক করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।সকল আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla