1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে সাড়ে সাত কোটি টাকার ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে সাড়ে সাত কোটি টাকার ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ আটক ১

 নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজারের প্রধান সড়কের পাশে অভিযানে দেড় কেজি ক্রিস্টাল মেথ(আইস)সহ মোঃ আব্দুল মজিদ (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ৬ অক্টোবর দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল মঙ্গলবার ৫ অক্টোবর রাত ৯ঃ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে কৌশলগতভাবে অবস্থান নেয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদলের ধাওয়া খেয়ে আটককৃত যুবক মোঃ আব্দুল মজিদ (২০) মোটরসাইকেল থেকে নেমে গোদারবিল এলাকার একটি তিন তলা বিশিষ্ট বাড়ীতে উঠে যায়। পরবর্তীতে বিজিবির টহলদল এ বাড়ির ছাদে তল্লাশী চালিয়ে ২ প্যাকেট আইসসহ মোঃ আব্দুল মজিদ (২০)কে আটক করে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর হতে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটককৃত মোঃ আব্দুল মজিদ টেকনাফ সদর ইউনিয়নের মাধ্যম গোদারবিল এলাকার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত মোঃ আব্দুল মজিদ (২০)কে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla