1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীর পশ্চিশ শাকপুরা বায়তুন নুর জামে মসজিদে দুর্ধর্ষ চুরি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীর পশ্চিশ শাকপুরা বায়তুন নুর জামে মসজিদে দুর্ধর্ষ চুরি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬৭৫ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ এলাকার পশ্চিম শাকপুরা বায়তুন নুর জামে মসজিদের তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মালামাল চুরি করেছে চোরের দল। মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফেজ আহমদ প্রকাশ বাশি জানান, ২৯ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে পশ্চিম শাকপুরা বায়তুন নুর জামে মসজিদের তালা ভেঙ্গে চোরের দল ১টি আইপিএস, ৩টি ব্যাটারীসহ কিছু মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে ফজরের নামাজে আসলে মুসল্লিরা এ ঘটনা দেখতে পায়। এখন এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ এ বিষয়ে জানতে চাইলে তিনি পূর্ব বাংলাকে জানান, আমি খবর পাইনি, তবে স্থানীয় ইউপি মেম্বার ও চৌকিদার পাঠিয়ে খবর নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। শেষ খবর পাওয়া পর্যন্ত সময়ে মসজিদ কমিটির পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla