1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে পিতা-পুত্রের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পিতা-পুত্রের বিরুদ্ধে নবম শ্রেনী পড়ুয়া ১৫ বছর বয়সের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে ভূক্তভোগীর ফুপু বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তরা হলো রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হোচেন হাওলাদারের ছেলে মো. ইব্রাহীম হাওলাদার ও তার ছেলে হাসিব হাওলাদার (২০)। জানাগেছে, একই এলাকার হাসিব ভূক্তভোগী স্কুলছাত্রী স্কুলে আশা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ভূক্তভোগী তার বাড়ির সামনে হাটতে বের হলে হাসিব তাকে জোড় করে মোটরসাইকেলে তুলে বাড়িতে নিয়ে আটকে রাখে। ভূক্তভোগীর পরিবার খবর পেয়ে সাথে সাথে হাসিবের বাড়িতে উপস্থিত হলে সেখান থেকে হাসিব তার বাবা ইব্রাহীমের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। রাজাপুর থানা ওসি তদন্ত মো. হালিম তালুকদার মো. শহিদুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
                                                                                       রাজাপুরে স্কুলের আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন
 ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৭সেপ্টেম্বর’২১ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতুরিয়া মিয়াবাড়ি এলাকার রাজাপুর-বেকুটিয়া সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও অভিভাবকবৃন্দরা। মানববন্ধন বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ। বক্তারা বলেন, স্কুলের সাড়ে ৪শ শতাংশ জমির মধ্যে স্কুলের নামে ৩শ শতাংশ জমি রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় ২শ শতাংশ জমি বেদখল রয়েছে। এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং পূনাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla