1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া ঘাট এলাকার ঝাউবন থেকে ৮৪ হাজার পিস ইয়াবাসহ আমিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ১৫ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাবুনিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি দল। এ সময় ঝাউবনের পাশে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়া হয়। কিন্তু লোকটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পলিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে আনুমানিক ২৫ কোটি ২০ লাখ টাকা মূ্ল্যের ৮৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আমিন একই এলাকার মৃত কাশেম আলীর পুত্র। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla