1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বহু মামলার আসামী কায়সার হামিদ আটক, অন্যরা দাপিয়ে বেড়াচ্ছে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বহু মামলার আসামী কায়সার হামিদ আটক, অন্যরা দাপিয়ে বেড়াচ্ছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি

বহাদ্দারহাটের ‘ত্রাস’ কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

রোববার ১২ সেপ্টেম্বর রাতে বহাদ্দারহাটের এক নারীর করা পাঁচলাইশ থানায় শ্লীলতাহানি ও ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার তালেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোমবার ১৩ সেপ্টেম্বর একাধিক মামলার আসামি কায়সার হামিদকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

ওই এলাকার নাছিরের বোনের দায়ের করা ১টি মামলায় কায়সার হামিদকে আটক করা হয়। হামিদের বিরুদ্ধে চকবাজার, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

কায়সার হামিদের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী জোর করে বাদিনীকে  শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাদিনীর মা বাদিনীকে বাঁচানোর চেষ্টা করলে কায়সার ছুরি দিয়ে তার ডান হাতের আঙ্গুল রক্তাক্ত করে। বাদিনীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় কায়সার হামিদ।

এদিকে এলাকা সুত্রে জানা গেছে, কায়সার হামিদ আটক হলেও অন্য সন্ত্রাসীরা এলাকায় দাঁপিয়ে নানান অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla