1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে মাদ্রাসা সেক্রেটারী অপসারণের দাবিতে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে মাদ্রাসা সেক্রেটারী অপসারণের দাবিতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী মাদ্রাসা-এ-তৈয়্যবীয়া দরবেশীয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার সেক্রেটারী জেনারেল আবুল মনসুর সিকদারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সেক্রেটারী পদ থেকে আবুল মনসুরের অপসারণের দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, আবুল মনসুর দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেক্রেটারী পদে থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছেন। তিনি গত ২০০১ সালে এ মাদ্রাসার সেক্রেটারী পদে বসে এককভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসা নাম পরিবর্তন করে নিয়েছেন এবং মাদ্রাসার অর্থ নয় ছয় করছেন। ২০ বছরেরও অধিককাল সময় ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করলেও আজ পর্যন্ত কোনো হিসাব তিনি দাখিল করেননি। মাদ্রাসার সভাপতি এনামুল হক সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন সিকদার, ইসমাইল সিকদার, মাহমুদুল হক সিকদার, নুরুল আলম সিকদার, আলমগীর সিকদার, মমতাজ সিকদার, মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী, মো.মুছা সিকদার, নূর হোসেন সিকদার, আনোয়ার পারভেজ সিকদার, এরশাদ সিকদার, মিজানুল হক সিকদার প্রমুখ। তবে মানববন্ধনে আনা অভিযোগ অস্বীকার করে আবুল মনসুর সিকদার বলেন, ‘মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে ব্যাপক উন্নয়নে কাজ করে গেছি। এ উন্নয়ন দেখে একটি পক্ষ ষড়যন্ত্র করছে।’ এর বিচার আল্লাহ ঠিকই করবেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla