1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিআরবি খেকো বর্ণচোরাদের প্রতিরোধ করতে হবে ! মাফিয়াদের ষড়যন্ত্র রুখে দিতে নগরীতে বিশাল মশাল মিছিল  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিআরবি খেকো বর্ণচোরাদের প্রতিরোধ করতে হবে ! মাফিয়াদের ষড়যন্ত্র রুখে দিতে নগরীতে বিশাল মশাল মিছিল 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে
    চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি সিআরবিকে অন্ধকারের অপশক্তিরা গ্রাস করতে চাচ্ছে । ষড়যন্ত্রের জাল বসাচ্ছে ওরা। এ অন্ধকারের অপশক্তিকে আলোর মশাল জ্বালিয়ে ছারখার করে দেয়ার অভিপ্রায়ে সোমবার ‘নাগরিক সমাজ’ চট্টগ্রামের উদ্যোগে বিশাল মশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । মশাল মিছিলটি উদ্বোধন করেন, নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন । তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রাণ-প্রকৃতি সিআরবিকে  গ্রাস করার সব অপচেষ্টা রুখে দেয়া হবে ।  সিআরবিকে ধ্বংস করে বানিজ্যিক হাসপাতাল করতে দেয়া হবে না। সুবিধা ভোগীরা আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবেই ।
রাজনীতিবিদ ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান বলেন, যারা সিআরবিকে গ্রাস করতে চাচ্ছে, তারা পরিবেশ বান্ধব নয়, দেশপ্রেমিক নয় । তারা বর্ণচোরা, দেশদ্রোহী, সুবিধাবাদী । প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ’ চট্টগ্রামের মহাসচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, রাজনীতিবিদ মিঠুল দাশ গুপ্ত, সাংস্কৃতিক কর্মী স্বপন মজুমদার, আবৃত্তি শিল্পী রাসেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাংবাদিক জসিম উদ্দিন, শিবু দাশ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, ডা: আর কে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবির মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহমুদুল করিম । উপস্থিত ছিলেন,  নজরুল গবেষক ও সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক ও কলামিস্ট রোকন উদ্দিন আহমদ,  সাংবাদিক ফরমান উল্ল্যাহ চৌধুরী প্রমুখ ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla