1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাহাড়তলীতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পাহাড়তলীতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন
চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন ঈদঁগা বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ ইউনুছ(২২) ও মোঃ নাজিম প্রকাশ সুরুজ (২৪) নামের ২ জনকে গ্রেফতার করেছে
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

শুক্রবার ৩ সেপ্টেম্বর ২১ ইং রাত ১০ঃ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক প্রিটন সরকার এর নেতৃত্বে ৪১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ বৌবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইউনুছ(২২) ও মোঃ নাজিম প্রকাশ সুরুজ (২৪) কে গ্রেফতার করে।

এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ ইউনুছ ফেনী জেলার ফুলগাজী থানার পুর্ব মনতলা, ইউছুফের বাড়ির মোঃ ইউছুফ এর পুত্র এবং মোঃ নাজিম(২৪) ফেনী জেলার ফেনী সদরের বারাহিপুর ৭নং ওয়ার্ড, মিয়াজান সওদাগরের বাড়ির মৃত ওবায়দুল হকের পুত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla