1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সংঘর্ষের ৭ ঘণ্টা পর আবার চালু হলো চট্টগ্রাম ও সিলেট রেল যোগাযোগ - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

সংঘর্ষের ৭ ঘণ্টা পর আবার চালু হলো চট্টগ্রাম ও সিলেট রেল যোগাযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৩৮১ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়ন
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে রেল যোগাযোগ।
শনিবার ২৮ আগস্ট রাত ২ টায় জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী ‘মহানগর এক্সপ্রেস’ একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ সময় ৪-৫ জন যাত্রী আহত হন। দূর্ঘটনার খবর পেয়ে ২৯ আগস্ট রবিবার ভোর ৪ টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, রবিবার সকাল ৯ঃ১৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর কুমিল্লা স্টেশনে আটকে পড়া বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের ২/১ জন সামান্য আহত হয়েছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla