1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এসএসএফ ভুয়া পরিচয় পত্র ফেসবুকে দেয়া প্রতারনা মামলার আসামী আবুল হাসান তুষার আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এসএসএফ ভুয়া পরিচয় পত্র ফেসবুকে দেয়া প্রতারনা মামলার আসামী আবুল হাসান তুষার আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মো. নাঈম

ঝালকাঠিতে আটক হয়েছে আন্তঃজেলা প্রতারক আবুল হাসান তুষার (৩৭)।

আজ বৃহস্পতিবার সকালে পৌরএলাকার কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে আত্মগোপনে থাকা তুষারকে আটক করেছে ঢাকা মহানগর গুলশান জোনের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তুষারে কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বাংলাদেশ পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃত তুষার ঝালকাঠি শহরের ষ্টেশন রোডের মৃত খলিলুর রহমানের ছোট ছেলে। তুষারকে আটকের তথ্যটি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন, প্রতারনার মাধ্যমে সরকারী টাকা আত্মসাত, বিভিন্ন জেলায় গিয়ে নিজেকে গোয়েন্দা পরিচয় দেয়াসহ একাধীক অভিযোগ থাকায় আবুল হাসান তুষারকে আটক করে ঢাকায় নিয়ে গেছে গুলশান জোনের গোয়েন্দা পুলিশ। গুলশান জোন গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে অভিযানে অংশ নেয়া ঝালকাঠি সদর থানার এএসআই হাসান বলেন, আটক তুষারের বিরুদ্ধ নারায়নগঞ্জ থানায় প্রতারনা মামলাসহ সরকারের বিভিন্ন দপ্তারের স্বাক্ষর জাল করে সরকারী টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ঢাকা পল্টন এলাকার রেষ্টুরেন্ট ব্যবসায়ী মো. জিয়াউল বলেন, তার কাছ থেকে রেষ্টুরেন্ট সংক্রান্ত বিষয়ে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় তুষার। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) লেখা ফিতা সম্বলিত পরিচয় পত্র গালায় ঝুলিয়ে ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আটক তুষার দীর্ঘদিন ঢাকায় থাকলেও বেশকিছুদিন ধরে ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় মুঈন টাওয়ারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রীসহ দুই সন্তানকে নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় অনেকে। আটকের পর বৃহস্পতিবার দুপুরে তুষারকে ঢাকায় নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla