1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোতোয়ালীতে ২০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কোতোয়ালীতে ২০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

অনিন্দ্য নয়ন

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ২,০০০ পিস ইয়াবা সহ মোঃ সাখাওয়াত হোসাইন (২০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট সকাল ১১ঃ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস বাস ষ্ট্যান্ডের পাশে ১০ নং কেসিদে রোডে অভিযান চালিয়ে মোঃ সাখাওয়াত হোসাইন (২০) কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেটে লুকানো অবস্থায় ২,০০০ পিস পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে সংগ্রহ করে চট্টগ্রামে সরবরাহ দেয়ার জন্য আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে। উক্ত ঘটনায় ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত মোহাম্মদ সাখাওয়াত হোসাইন কক্সবাজার সদরের পি এম খালি ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড মুহসিনিয়া পাড়া মৃত কালা মিয়ার বাড়ীর মোঃ সহিদ উল্লাহর পুত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla