1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাঠগড়ায় প্রদীপের ফোনকাণ্ডে ৩ পুলিশকে প্রত্যাহার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কাঠগড়ায় প্রদীপের ফোনকাণ্ডে ৩ পুলিশকে প্রত্যাহার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মোবাইলে কথা বলার সুযোগ করে দেওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। উক্ত ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ২৫ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো.হাসানুজ্জামান বলেন, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মোবাইলে কথা বলার সুযোগ করে দেওয়ায় এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধিতায় চট্টগ্রাম কারাগার থেকে স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলার সুযোগ চেয়েও অনুমতি পাননি সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাশ।

সোমবার ২৩ আগস্ট ২১ ইং কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন এজলাসে হাঁটু গেড়ে ফোনে কথা বলার সময় প্রদীপ কুমার দাশের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় অন্য আসামিরা তার আশপাশে দাঁড়িয়ে ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla