1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পতেঙ্গায় নিরিবিলি হোটেলটি কী প্রশাসন চালায় ? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পতেঙ্গায় নিরিবিলি হোটেলটি কী প্রশাসন চালায় ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

নগরীর অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা মিশাইল কমপ্লেক্স ও ইস্টার্ন কেবলস এলাকায় মিনি পতিতালয়, জুয়ার আসর ও ইয়াবা বেচাকেনার আাস্থনা গড়ে উঠছে। আবাসিক হোটেল ‘নিরিবিলি’ নামে এটি পরিচয় করে পতিতালয়, জুয়ার আসর ও ইয়াবা বেচাকেনা চালাচ্ছে। স্থানীয় মসজিদের ইমাম, সাধারণ মুসল্লি ও নৌবাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে বেকায়দায় রয়েছে। দুলাল নামক এক তরুণ প্রকাশ্য ওসির নাম ব্যবহার করে এইটি পরিচালিত করে এখানকার পরিবেশ বিষিয়ে তুলেছে।

জানা গেছে, পতেঙ্গা থানাধীন মিশাইল কমপ্রেক্স সন্নিকটে জি, ই, এম গেইট – এর পশ্চিমে নিরিবিলি আবাসিক হোটেল নাম দিয়ে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। নিরিবিলি আবাসিক হোটেল নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে খদ্দেরদের আকর্ষণ করে এখানে আনে। এই হোটেলে রাত যাপন করলে পুলিশী জামেলা হবে না বলে আশ্বাস দিয়ে থাকে অপরাধীদের। ফলে ওয়ারেন্টপ্রাপ্ত অনেক দূর্ধর্ষ আসামী ও পতেঙ্গাঞ্চলের জুয়ারুরা এই হোটেলটিকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে। ঘন্টা, দিন ও রাত হিসেবে হোটেল ‘নিরিবিলি’ ভাড়া দিয়ে থাকে। এটির মুল মালিক ভাড়াটিয়ার কাছে জিম্মি হয়ে আছে ।

এই বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কমিশনার আবদুল বারেক কোম্পানী বলেন, আমার অফিসে আসলে বিস্তারিত জানাব । আমি অসামাজিক কার্যকলাপ, মদ, জুয়া বন্ধে ১০ বার মাইকিং করেছি। ওই হোটেলের জমিদারকে  ধরিয়ে দিন। কেউ আমার নাম ব্যবহার করলে পাত্তা দেবেন না। আমি মসজিদ , মাদ্রসা  ও কলেজ করার জন্য কাজ করছি।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla