1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১০মাস পরে রহস্য উদঘাটন করেছে পিবিআই” পটিয়ায় মায়ের পরকীয়া খবর জেনে প্রেমিককে রগ কেটে হত্যা করল ছেলে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১০মাস পরে রহস্য উদঘাটন করেছে পিবিআই” পটিয়ায় মায়ের পরকীয়া খবর জেনে প্রেমিককে রগ কেটে হত্যা করল ছেলে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি
 প্রায় ১০ মাস আগে পটিয়ায় নবী হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মায়ের সঙ্গে পরকীয়ার কারণে মায়ের প্রেমিককে রগ কেটে হত্যা করে ছেলে। গত    শনিবার মধ্যরাতে মামলার আসামি ছেলে সাব্বির (২৪) ও তাঁর মা শিউলি বেগমকে (৪২) আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। নিহত নবী হোসেন ভৈরব উপজেলার আগানগর গ্রামের মো. ইসমাইলের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, ২০২০ সালের ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন মনসা আইডিয়াল স্কুলের পূর্ব-উত্তর পাশে একটি অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী এক পুরুষের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পিবিআই টিম ফিঙ্গার প্রিন্ট আইডেনটিফিকেশন এন্ড ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে ভিকটিমের পরিচয় উদঘাটনে সক্ষম হয়।
পিবিআই জানায়, সাব্বিরের বাবা বিদেশ থাকে। সেই সুযোগে তাঁর মা শিউলির সঙ্গে পরকীয়া করে নবী হোসেন। এরই মধ্য শিউলি তাঁর স্বামীকে তালাক দিয়ে নবী হোসেনকে বিয়ে করেন। মায়ের অসম প্রেম ও দ্বিতীয় বিয়ের ঘটনাটি সহ্য করতে পারেননি তাঁর ছেলে সাব্বির। পিবিআই আরও জানান, নবী হোসেনকে খুন করার পরিকল্পনা করে ছেলে। এই জন্য দুইবার অপহরণের চেষ্টা করেও ব্যর্থ হন। তৃতীয়বার সফল হয়। ওই বছরের ১৬ অক্টোবর কৌশলে মায়ের প্রেমিক নবী হোসেনকে দাওয়াতের কথা বলে একটি প্রাইভেটকারে তুলে কুমিল্লায় নিয়ে যায়। সেখানে তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় গাড়িতে তাঁর দুই বন্ধু সহযোগিতা করে। তারপর তাঁর মরদেহ চট্টগ্রামের পটিয়া ফেলে তাঁরা ভৈরব চলে যায়। পিবিআই মামলাটি তদন্ত নেয়ার পর গোপন তথ্য পেয়ে প্রাইভেটকারের চালক আশিক ও হেলপার সুমনকে গত বছর ২৩ অক্টোবর ভৈরবের দুটি বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁরা দুজন চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার ঘটনাটি স্বীকার করেন। কক্সবাজার থেকে ভৈরব ফেরত যাওয়ার পর হত্যার পরিকল্পনাকারী সাব্বির গাড়ি ভাড়া বাবদ ১৫ হাজার টাকা, খুনের জন্য ৬০ হাজার টাকা তুষারকে পরিশোধ করেন। সেখান থেকে সুমনকে ১৭ হাজার টাকা এবং আশিককে দেন ১৮ হাজার ও তুষার ২৫ হাজার টাকা রাখেন। পরে পিবিআই পুলিশ টিম পুরো ঘটনায় মা শিউলির দ্বিতীয় বিয়ের ঘটনাটি সহ্য করতে পারেননি তাঁর ছেলে সাব্বির।এর সূত্রে ধরেই নবী হোসেনকে খুন করার পরিকল্পনা করে ছেলে। ২০২০ সালের ১৬ অক্টোবর কৌশলে প্রেমিক নবী হোসেনকে দাওয়াত দিয়ে এনে প্রাইভেটকারে তুলে কুমিল্লায় নিয়ে যায়। সেখানে তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গ্রুপ টি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla