1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ আটক ১ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও ৭ টি দেশের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতের নাম জাহাঙ্গীর গাজী।আজ সোমবার (২৬ জুলাই) সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাওয়ার প্রাক্কালে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ইমিগ্রেশন শেষে বিমানে উঠার আগ মুহুর্তে তাকে আটক করা হয়।তার সংগে মূদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় ৮ টি দেশের মূদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিলো। এছাড়া ইউএস ডলার, ইউরো, মালয়েশিয়া, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিলো। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।জিয়াউল হক পলাশ জানান, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া তিনি গত দুই বছরে ১৩৫ বার বিভিন্ন সময় বিদেশে আসা যাওয়া করেন। তিনি মূলত ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে আনা নেওয়ার কাজ করতেন।সবটুকু জানতে ক্লিক করুন

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla