1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হোম ডেলিভারি দিতে গিয়ে ডবলমুরিং-এ ইয়াবাসহ ধরা পড়ল বিক্রেতা! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হোম ডেলিভারি দিতে গিয়ে ডবলমুরিং-এ ইয়াবাসহ ধরা পড়ল বিক্রেতা!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ইয়াবার হোম ডেলিভারি দেওয়ার সময় মো. আরিফ (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আরিফ ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া জেবল আহম্মদের বাড়ীর মৃত মোঃ ইসহাকের ছেলে।

বুধবার ১৪ জুলাই গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আরিফ মিস্ত্রিপাড়ার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। সে আগে ভাসমান মানুষের কাছে মাদক বিক্রি করলেও করোনা আসার পর ব্যবসার ধরন পাল্টেছে। এখন সে ইয়াবা ‘হোম ডেলিভারি’ দেয়। এজন্য তারা ৩ জন কাজ করে। বাকি দুইজন মোবাইলে, ইমু, ম্যাসেঞ্জারে অর্ডার নেয়। আরিফ নিজে গিয়ে তা পৌঁছে দেয়। গতকাল সে এক বাসায় ২০ ইয়াবার অর্ডার পৌঁছে দিতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২ টায় চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরিফ জানায়, করোনায় বিভিন্ন সময় লকডাউন দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করা ঝুঁকিপূর্ণ। তাই অর্ডার নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছিল ইয়াবা। আরিফের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla