1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে গালকাটা জাহাঙ্গীরসহ গ্রেফতার ৬ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে গালকাটা জাহাঙ্গীরসহ গ্রেফতার ৬

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মো. জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীর ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীর (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) ও সাইদুর রহমান ইবু (২২)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের দল প্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে। এ সময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার গাল কেটে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিল। গরু বেপারি ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায়।

তিনি আরও বলেন, গালকাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। কিন্তু তিনি এসব কাজ নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়েই করাচ্ছে। তার বিরুদ্ধে মামলা ৪টি। তিনি খুবই ধূর্ত। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা বা গাল কেটে ফেলে, যাতে তাকে আহত মনে করে পুলিশ না ধরে। গ্রেফতার মো. ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫টি, মো. সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২টি, মো. নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla