1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পদ্মা সেতুর মালামাল নিয়ে জাহাজ ডুবি, চলছে উদ্ধার প্রক্রিয়া - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পদ্মা সেতুর মালামাল নিয়ে জাহাজ ডুবি, চলছে উদ্ধার প্রক্রিয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর লোহার মালামাল নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে মঙ্গলবার (১৩ জুলাই) এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ ডুবে গেছে। জাহাজে পদ্মা সেতুর কাজের জন্য এক হাজার ২০০ মেট্রিক টন ওজনের প্রায় ১৮ কোটি টাকার মালামাল রয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার প্রক্রিয়া।

প্রকল্প সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে আসার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মঙ্গলবার অন্য একটি ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১৩ জনকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা।পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) মো. আব্দুল কাদের জানিয়েছেন, ওই জাহাজের মালামাল উদ্ধার করা সম্ভব হবে। উদ্ধারের জন্য জাহাজ ও ক্রেন ডুবে যাওয়া জাহাজের কাছে পাঠানো হয়েছে। মালামাল ও ডুবে যাওয়া জাহাজের নিরাপত্তার জন্য নৌ-পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম বলেন, লাইটার জাহাজ এমভি হ্যাং গ্যাং চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা খায় এটি। এতে জাহাজটি হেলে পড়ে এবং ডুবে যেতে থাকে। জাহাজের নাবিকরা দ্রুত নিরাপদে অন্য একটি জাহাজে উঠে আসতে সক্ষম হন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জাহাজটি পুরোপুরি ডুবেনি। এটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla