1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

মিরসরাইয়ে সাংবাদিকের মোটর সাইকেল চুরি ১ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রশংসিত থানা পুলিশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২৬ বার পড়া হয়েছে

 আশরাফ উদ্দিন, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আশরাফ উদ্দিন নামে এক সাংবাদ কর্মীর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে মিরসরাই থানা পুলিশ। থানা পুলিশের তড়িৎ তৎপরতায় চুরি হওয়া মোটর সাইকেলটি তাৎক্ষনিত উদ্ধার করতে সক্ষম হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধার সম্পাদক এনায়েত হোসেন মিঠু ।     আজ বুধবার ৭ জুলাই দুপুর আড়াইটায় সাংবাদিক আশরাফ উদ্দিনের ব্যক্তিগত মোটর সাইকেল নং ঢাকা মেট্রো-হ-২০-৯৮৬১ গাড়িটি মিরসরাই সড়ক ও জনপদ (সওজ) ডাক বাংলোতে তার নিজ বাস ভবন থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়ার এক ঘন্টা পর উপজেলার পাত্তার পুকুর এলাকা থেকে উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

ঘটনা বিবরণে জানা যায়, রাত আড়াইটায় সাংবাদিক আশরাফ উদ্দিনের শয়ন কক্ষের বাহির থেকে দরজা বন্ধ করে তাকে ঘর বন্দি করে ফেলে। এ ছাড়া দুটি গেইটের তালা ভেঙ্গে চোরের দল নিরাপদ এলাকায় প্রবেশ করে। সাংবাদিকের মোটর সাইকেলটি তিন যুবক তার বাসার সামনে থেকে বিনা বাঁধায় সরিয়ে নিতে সক্ষম হয়।

সাংবাদিক আশরাফ জানান, চোরদের সব কার্যক্রম দেখতে পেলেও তার কিছুই করার ছিলনা তাকে বন্দি করে রাখার কারনে। চোরের দল মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার পর তাৎক্ষনিক মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে মুঠোফোনে জানানো হলে তিনি তড়িৎ ব্যবস্থা নিয়ে প্রথমে সাংবাদিক আশরাফ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বন্দি দশা থেকে উন্মুক্ত করেন এবং মাত্র এক ঘন্টার ব্যবধানে উপজেলার পাত্তার পুকুর এলাকা থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে তার হাতে বুঝিয়ে দেন।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, সাংবাদিক আশরাফ থেকে মোটর সাইকেল চুরির তথ্য পাওয়ার সাথে সাথে রাত আডাইটায় টহলরত সকল পুলিশ সদস্যদের সতর্ক করি সাথে সাথে আমি নিজেও টহলে অংশ নিই। টহলের এক পর্যায়ে উপজেলার পাত্তার পুকুর এলাকায় একটি মোটর সাইকেল দেখতে পেয়ে থামানোর চেষ্টা করলে আরোহিরা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে সাংবাদিক আশরাফ তার সাইকেলটি সনাক্ত করেন। এ ছাড়া তিনি বলেন, মোটরসাইকেল চুরির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য, সাম্প্রতিক মিরসরাই উপজেলায় ব্যাপক হারে মোটর সাইকেল ও সিএনজি চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ এই সংবদ্ধ চোর চক্রকে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla