1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদ জমবে এবার’ স্যামসাং-এর শীর্ষক ক্যাম্পেইন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঈদ জমবে এবার’ স্যামসাং-এর শীর্ষক ক্যাম্পেইন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬১৬ বার পড়া হয়েছে

 

ঢাকা, ০৬ জুলাই ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাংলাদেশ ‘বিগ অফার, ঈদ জমবে এবার’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।এ ক্যাম্পেইনের অধীনে, ক্রেতারা ৫৫ ইঞ্চি অথবা ৭৫ ইঞ্চি ফোরকে স্মার্ট ক্রিস্টাল
ইউএচডি কিনে জিতে নিতে পারবেন এয়ার পিউরি ফায়ার অথবা ওয়াশিং মেশিন।পণ্য দু’টির কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে ০% ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

এ ছাড়াও, ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভি কিনে উপভোগ করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউএইচডি টিভির সাথে সাউন্ডবার ক্রয় করলে ক্রেতারা পাবেন সাউন্ডবারে ৫০ শতাংশ ছাড়।চমৎকার সব ডিল নিয়ে হাজির হওয়া এই ক্যাম্পেইনে নির্দিষ্ট কিছু রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে রয়েছে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এর পাশাপাশি, ওয়াশিং মেশিনে সর্বো”চ ১৪ হাজার টাকা, রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১২ হাজার টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে।
এই ক্যাম্পেইনের অসংখ্য এক্সচেঞ্জ অফারের সাথে ক্রেতাদের জন্য রয়েছে দুর্দান্ত সব ছাড়। এক্সচেঞ্জ অফারে ক্রেতারা টেলিভিশনে পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়, রেফ্রিজারেটরে সর্বোচ্চ ২৩ হাজার টাকা, এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১৪ হাজার টাকা, ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বৈশ্বিক মহামারির ফলে মানুষের ঈদ উদযাপনের ধরণে পরিবর্তন এসেছে। নিজেকে এবং নিজের প্রিয় মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে একটা বড় অংশের মানুষ ঘরেই অবস্হান করছেন এবং
আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছেন। ক্রেতাদের এই অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে ও তাদের জীবনে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নতুন এই ক্যাম্পেইনটি শুরু করতে পেরে আমরা গর্বিত।’গ্রাহকরা অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও পণ্য ক্রয় করতে পারবেন এবং কোন চার্জ ছাড়াই বাড়িতে নিরাপদে পৌঁছে দেয়া হবে। বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা এই নম্বরে ০৮০০০৩০০৩০০ স্যামসাং কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla