1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শব্দসৈনিক ডা. সুলতান উল আলমের ইন্তেকাল - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শব্দসৈনিক ডা. সুলতান উল আলমের ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দসৈনিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. সুলতান উল আলম রোববার দিবাগত রাত ৩ টায় নগরীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র, ২ কন্যা এবং স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০.০৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর গ্রামের বাড়ি মীরসরাইর জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের তেমুহানি গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ আছর মীরসরাইর নিজবাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি প্রফেসর ডা. সুলতান উল আলমের করোনা পজিটিভ ধরা পড়ে। এর দুদিন পর ২৩ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ মার্চ পার্কভিউ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla