1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডাক্তারকে জরিমানা ও জেলে পাঠানোর হুমকি দিয়ে ইউএনও নিজেই শাস্তি পেলেন,হলেন প্রত্যাহার - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ডাক্তারকে জরিমানা ও জেলে পাঠানোর হুমকি দিয়ে ইউএনও নিজেই শাস্তি পেলেন,হলেন প্রত্যাহার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৯৪ বার পড়া হয়েছে

 

চেম্বারে রোগী দেখতে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতে এক চিকিৎসককে জরিমানা করার পর জেলে দেওয়ার হুমকি দিয়ে প্রত্যাহার হয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সাতকানিয়া থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।

৪ জুলাই ২০২১ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ এসেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান।

তিনি বলেন, ‘ ইউএনও নজরুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। তার স্থলে আপাতত দায়িত্ব পালন করবেন এসি ল্যান্ড আল বশিরুল ইসলাম। এর আগে, গত শুক্রবার বিকেলে রোগী দেখতে যাওয়ার সময় সাতকানিয়া পৌরসভা এলাকায় ডা. ফরহাদ কবির নামে ওই চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমণ প্রতিরোধ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও নজরুল ইসলাম। শুধু জরিমানা করেই ক্ষান্ত হননি। চিকিৎসকদের চেম্বারে আসা-যাওয়ায় কোন বিধি-নিষেধ না থাকার কথা ওই চিকিৎসক জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে জেলে দেওয়ার ক্ষমতা রয়েছে তার সেই হুঙ্কারও দেন।

বিষয়টি শনিবার রাতে ‘ডাক্তারকে জরিমানা করেই ক্ষান্ত হননি ইউএনও, দিয়েছেন জেলের হুমকি! ‎’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। শনিবার এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চিকিৎসক নেতারা। ইউএনওর শাস্তির দাবিতে দ্বারস্থও হয়েছেন জেলা সিভিল সার্জনের কাছে। এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, লকডাউনে ডাক্তারদের চলাচলে সরকারিভাবে কোন ধরনের বাঁধা নাই। এরপরও একজন ডাক্তার রোগী দেখার জন্য চেম্বারে যাওয়ার সময় ইউএনও’র এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। ক্ষমতার অপব্যবহার করা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla