1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে অস্ত্রসহ আটক ৩ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মিরসরাইয়ে অস্ত্রসহ আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬১৭ বার পড়া হয়েছে
 জাবেদ ভূঁইয়া, মিরসরাই
মিরসরাইয়ে অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৭ জুন) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার রবিউল হোসেনের ছেলে আরিফ (২০), করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, দুটি চাকু উদ্ধার করা হয়। র‌্যাব -৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, করেরহাট-রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দু বাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে করেরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় একজন রাজনৈতিক নেতার ছয়ছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, করেরহাট ইউনিয়নে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ আটককৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla