1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় প্রতিপক্ষের হামলায় ১ জন খুন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় প্রতিপক্ষের হামলায় ১ জন খুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি 

 উপজেলার খিলপাড়া গ্রামে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রতন দাশ (৫৫) নামের একজনকে খুনের ঘটনা ঘটেছে।

শনিবার ২৬ জুন দুপুর ১২ ট্য়া এ ঘটনা ঘটে। নিহত রতন দাশ স্থানীয় নির্মল দাশের পুত্র। ঘটনার পর আহত রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। এ ঘটনায় নিলয় কিশোরী ভৌমিক(১৬) নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, খিলপাড়া গ্রামের বাসিন্দা নিহত রতন দাশ ও টিটু ভৌমিকের মধ্যে জায়গা ও গাছপালা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে।  শনিবার ওই জায়গায় রতন দাশ কিছু পুরাতন লাকড়ির গাছ কাটার সময় টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন দাশকে ধারালো দা ও গাছ দিয়ে টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা আঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর টিটু ভৌমিক ও তার ভাই মিটু ভৌমিক পালিয়ে গেলেও টিটু ভৌমিকের পুত্র নিলয় কিশোরী ভৌমিককে পুলিশ আটক করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla