1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুর্নীতিবাজাদের এদেশে ঠাঁই হবে না আগ্রাবাদ বিদ্যুৎ ভবনস্থ বিজয় হলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৗশল পরিষদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুর্নীতিবাজাদের এদেশে ঠাঁই হবে না আগ্রাবাদ বিদ্যুৎ ভবনস্থ বিজয় হলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৗশল পরিষদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে “দুর্নীতি দমন ও দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিরোধে স্বাধীনতার স্ব-পক্ষ শীক্তর জাতীয় ঐক্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম শহর অঞ্চলের যৌথ কমান্ডের অন্যতম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।
সভায় আঁখি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি প্রকৌশলী মাঈনুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশ, সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমদ, বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলাদেশ শিক্ষক সমিতি, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অঞ্চল কুমার  চৌধুরী প্রমুখ।
বক্তারা আলোচ্যসূচীর প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গরত্ন শেখ হাসিনা উন্নয়নের যে ধারাবাহিকতার মাধ্যমে বাংলাদেশকে বর্তমানে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন
বাস্তবায়নে যে কঠোর পরিশ্রম করা সহ সততার ক্ষেত্রে বিশ্ব সমাদৃত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে কতিপয় দূর্নীতিবাজ লোকজন ও দেশী-বিদেশী চক্রান্তকারী দেশকে উর্ধ্বমুখী থেকে নিম্নমুখী করার মহাপরিকল্পনা করে চলছেন। স্বাধীনতার পক্ষের জনগণসহ উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন,দুর্নীতিবাজ ও চক্রান্তকারীদের স্থান বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলাতে ঠাঁই নাই, ঠাঁই হবে না। বর্তমানে দেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য স্বাধীনতার স্বপক্ষের সকল জনগণকে জাতীয় ঐক্যকে আরো আরো সুদৃঢ় করার বিকল্প নেই। অনুষ্ঠানে মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম শহর অঞ্চলের যৌথ কমান্ডের অন্যতম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল হারুন সকল বীর মুক্তিযোদ্ধাদের ‘বঙ্গবন্ধু চিরন্তন’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla