1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়া নামাজরত অবস্থায় শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করল পুত্রবধু অবশেষে শাশুড়ি মেডিকেল থেকে লাশ হয়ে আসল গ্রামে - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সাতকানিয়া নামাজরত অবস্থায় শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করল পুত্রবধু অবশেষে শাশুড়ি মেডিকেল থেকে লাশ হয়ে আসল গ্রামে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন সাতকানিয়া থেকে

সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতের নাম রোকেয়া বেগম (৫৪)।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার মৈশামুড়াস্থ নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুত্রবধূ নাছমিন আকতারকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশামুড়া মুন্দার পাড়ার মো. ইলিয়াছ চৌধুরীর পুত্র গিয়াস উদ্দিন চৌধুরীর সাথে তিন বছর পূর্বে রাঙ্গুনিয়ার রাজনগর ইউনিয়নের সাতগরিয়া পাড়ার কবির আহমদের মেয়ে নাছমিন আকতারের বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান রয়েছে।

এদিকে, নাছমিন আকতার বিয়ের পর থেকে তার খেয়াল খুশি মতো চলতো। আর এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়া হতো। গত সোমবার সন্ধ্যায় পুত্রবধূ নাছমিন সবার অজান্তে রাঙ্গুনিয়া থেকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে একা পেয়ে প্রথমে ঘরের গেইট ও দরজা বন্ধ করে দেয়। এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে নামাজরত অবস্থায় শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে শাশুড়িকে মৃত ভেবে ফেলে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পুত্রবধূ নাছমিনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নাছমিন আকতারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

উপস্থিত লোকজন গুরুতর আহত শাশুড়ি রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতাল থেকে গতকাল বুধবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা যান। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূকে এলাকার লোকজনের সহায়তায় পুলিশ গ্রেপ্তারও করেছে। সে এখন কারাগারে রয়েছে। তাকে আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি। রবিবার রিমান্ডের শুনানি হবে। আর দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla