1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়ায় ৬০০০ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারী গ্রেপ্তার ও ১টি পিকআপ গাড়ী জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাতকানিয়ায় ৬০০০ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারী গ্রেপ্তার ও ১টি পিকআপ গাড়ী জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ীতে লুকানো অবস্থা থেকে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ ও ১ জনকে গ্রেপ্তার করেছে।

আজ ২৩ জুন ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেরানীহাট নেজাম উদ্দিনের পেট্রোল পাম্পের সামনের রাস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআাপটি ( ঢাকামেট্রো ন- ২১-১০০৩)ও গ্রেফতার করা হয় পাচারকারীকে। গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীর নাম মোহাম্মদ শামীম( ২১)।

সে কুমিল্লা জেলার বুড়িচং থানার বরশাল বাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালিকাড়া এলাকার আব্দু সরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি পিকআাপ চট্টগ্রামের দিকে যাচ্ছিল।এমন গোপন সংবাদে সাতকানিয়া থানা পুলিশের উপ পরিদর্শক সুব্রত দাশ সংগীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় অবস্থান নেন। পরে ওই প্রাইভেটকারটি সেখানে আসলেই সিগন্যাল দেয় পুলিশ।সেখানেই ইয়াবা পাচারকারী শামীমকে পুলিশ গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি মতে গাড়ির বডি কেটে বিশেষভাবে লুকানো অবস্থা থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় পিকআপটি। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন এ ঘটনায় আজ ২৩ জুন বধবার গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla