1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভাষাসৈনিক কমরেড আব্দুল হাকিম আর নেই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভাষাসৈনিক কমরেড আব্দুল হাকিম আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে

 ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তেরশ্রী কে.এন. ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক কমরেড আব্দুল হাকিম (৮৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ১৪ মার্চ দিবাগত রাত ২টায় মানিকগঞ্জের ঘিওরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে দুই কন্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার  ১৫ মার্চ বেলা ২টায় ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মনিকগঞ্জের ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের তিন ছেলের মধ্যে আব্দুল হাকিম মেঝো। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। শত অর্জন থাকা সত্বেও শেষ জীবনে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে তাকে।

কর্মজীবনে কমরেড আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’র স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় তিনি রাজপথে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৪৯ সালে আব্দুল হাকিম মাস্টার তেরশ্রী কে.এন. ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla