1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৩৩ বার পড়া হয়েছে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক এ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

বুধবার ৯ জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সিডিএ চেয়ারম্যানের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। এই সময়

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তার যোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, স্বচ্ছতা, দৃঢ়তা এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন।

পুরস্কারে ভূষিত সিডিএ চেয়ারম্যান বলেন, এই শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন আমি সকল যোগ্যতা দিয়ে তা পালন করে যাচ্ছি। যে বৃহৎ প্রকল্পগুলো সিডিএ বাস্তবায়ন করছে তা সমাপ্ত হলে চট্টগ্রামের এক বিশাল পরিবর্তন সাধিত হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ১২টি দফতর-সংস্থার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল দফতর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla