1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পরীমণিকে ধর্ষণ-হত্যা চেষ্টা : নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পরীমণিকে ধর্ষণ-হত্যা চেষ্টা : নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫২০ বার পড়া হয়েছে

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ জুন) মামলাটি দায়ের করা হয়।

এর আগে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় পরীমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করে সাভার থানা পুলিশ। আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন।

গতকাল (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সামনে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিষয়টি জানান ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এর আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা উল্লেখ করে বিচার চেয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’ সবটুকু খবর জানতে ক্লীক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla