1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিঙ্গার বাংলাদেশ ও আর্চেলিক করোনা আক্রান্ত রোগীদের জন্য মেডিকেল ভেন্টিলেটর প্রদান করলো - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিঙ্গার বাংলাদেশ ও আর্চেলিক করোনা আক্রান্ত রোগীদের জন্য মেডিকেল ভেন্টিলেটর প্রদান করলো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে

[ঢাকা, ০৯ মার্চ, ২০২১] করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আর্চেলিক তুরস্ক যৌথ
উদ্যোগে দেশের তিনটি হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর প্রদান করেছে। ‘সিঙ্গার ফর সোসাইটি’ প্রোগ্রামের আওতায় ঢাকার হলি ফ্যামিলি
রেড ক্রিসেন্ট হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা এবং বগুড়ার টিএমএসএস রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এই ভেন্টিলেটরগুলো
দেওয়া হয়।
আর্চেলিক ইউরোপের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার
বাংলাদেশ লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার।
ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এনিস ফারুক এরদেম এর উপস্থিতিতে, সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম
ফাইরোজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের গভর্নিং বডি মেম্বার হাফিজ
আহমেদ মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জন্য পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ডাঃ মোঃ এমদাদুল হক এবং বগুড়ার রাফাতুল্লাহ
কমিউনিটি হাসপাতালের জন্য টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমানকে মোট ছয়টি মেডিকেল ভেন্টিলেটর হস্তান্তর
করেন। সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করা হয়।
ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের এই প্রতিকূল সময় সত্তেও,
একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গার ও আর্চেলিক বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও একই কাজ করে যাবে।’
তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এনিস ফারুক এরদেম বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে দেড়শ’র বেশি দেশ ও ১২টির বেশি
আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা করেছে তুরস্ক।’ মানবিক এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি সিঙ্গার ও আর্চেলিককে অভিনন্দন জানান।
এ একই প্রোগ্রামের আওতায় বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও
নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের বিভিন্ন হাসপাতালে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন প্রদান করে সিঙ্গার। এছাড়াও, দেশের
দক্ষিণাঞ্চলে সাইক্লোন আম্ফান আক্রান্ত মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছিল সিঙ্গার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla