1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নি:শর্ত ক্ষমা চাইতে রফিক আলম ও তরিকুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নি:শর্ত ক্ষমা চাইতে রফিক আলম ও তরিকুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৪৩ বার পড়া হয়েছে

 

সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’ এর আহবায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৩-০৬-২০২১) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেণ্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, তথাকথিত সাংবাদিক নামধারী রফিকুল আলম ওরফে রফিক আলম এবং এসএইচএম তরিকুল ইসলাম একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের পৃথক ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে কথিত সাংবাদিক রফিক আলম ও এসএইচএম তরিকুল ইসলাম যে বিরুপ ও মানহানিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে প্রত্যাহার ও নি:শর্ত ক্ষমা চাওয়ার জন্য রফিক আলম ও তরিকুল ইসলামের প্রতি আহবান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নি:শর্ত ক্ষমা না চাইলে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম। সভা পরিচালনা করেন সদস্য সচিব ইয়াকুব শিকদার। এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক মো: আজিবার রহমান, যুগ্ম আহবায়ক এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla