1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৯০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি
দিন যতই যাচ্চে করোনা মৃত্যু ততোই বাড়ছে। ১১ জুন রাজশাহী হাসপাতালে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে ‌‌।বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৬জন ও নাটোরের ১ জন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন।
এই মৃত্যু মিছিলকে প্রতিরোধ কল্পে, বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা সভায় শুক্রবার (১১ জুন) বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।
সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রজ্ঞাপণ জারি করে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ জেলা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla