1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উদ্বোধনও হয়নি এখন , ভারী বৃষ্টিতে ধসে পড়লো লালদীঘির মাঠে দেয়ালসহ ম্যুরাল - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

উদ্বোধনও হয়নি এখন , ভারী বৃষ্টিতে ধসে পড়লো লালদীঘির মাঠে দেয়ালসহ ম্যুরাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টিতে নগরের লালদীঘি মাঠে সীমানাপ্রাচীর ধসে পড়েছে। এতে ২০ ফুট আয়তনের তিনটি টেরাকোটার ম্যুরাল নষ্ট হয়েছে।

রোববার (৬ জুন) সকালে সীমানাপ্রাচীর ধসে পড়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে লালদীঘি মাঠ ছয় দফা মঞ্চ ও আধুনিকায়ন প্রকল্পের পরিচালক ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, লালদীঘির মাঠে উন্নয়নকাজের অংশ হিসেবে ছয় দফা মঞ্চ নির্মাণ, ম্যুরাল স্থাপন, সবুজায়ন, বসার পাকা চেয়ার নির্মাণ, কিডস জোন নির্মাণ, ফটক নির্মাণ ও দেয়ালে শিশুতোষ ছবি আঁকা হয়েছে। পাশাপাশি আলোকায়নের কাজ প্রায় শেষের পথে।

রোববার ভারী বর্ষণের ফলে লালদীঘি মাঠের সীমানা দেয়ালের পাহাড়সংলগ্ন একাংশ নিচের দিকে ধসে গেছে। এতে কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রকল্পের অধীনে নতুন করে মাঠের ওই অংশে কোনো সীমানা দেয়াল নির্মাণ করা হয়নি। সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) হেড কোয়ার্টারের বহুতল ভবন নির্মাণের প্লাইলিংয়ের কারণে সংলগ্ন দেয়ালটির কিছু অংশ নড়বড়ে হয়ে পড়ে।  ধসে পড়া দেয়ালটি অনেক পুরনো যা গণপূর্ত অধিদফতর নির্মাণ করেছিল। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে।

তিনি জানান, প্রকল্পের কাজ এখনো সমাপ্ত হয়নি, সুতরাং নতুন করে কোনো ক্ষতি হলেও তা প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla