1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পতেঙ্গায় জুয়ার আসর থেকে ২২ জুয়াড়ি আটক - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

পতেঙ্গায় জুয়ার আসর থেকে ২২ জুয়াড়ি আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

পতেঙ্গা থানা এলাকায় একটি বড় ধরনের জুয়ার আসর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ২২ জুয়াড়িকে আটক করা হয়।

শনিবার ৫ জুন এ তথ্য জানান মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা।

আটকরা হলেন, আব্দুল সবুর(৩৮), মো. জাহাঙ্গীর আলম(৩৮), মো. মোর্শেদ আলম(২৮), মো. মামুনুর রশিদ(২৯), মো. ইব্রাহীম(৩২), মো. মান্নান(৪৬), মো. আব্দুর রহিম(৪২), মো. ইকবাল(৪৪), নুরুল ইসলাম বিপ্লব(৪২), মো. ওসমান গনি(২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল(২৮), মো. নুরুল আনোয়ার(৫৫), মো. ফখরুদ্দিন(২৩), মো. আবুল কাশেম(৪০), মো. হালিম(৪০), মো. রানা(২৫), মো. তৌহিদ আফ্রিদি(১৮), মিটন দাশ(২৮), সোহরাব হোসেন(৩৭), মো) সোহেল(২২), মো. সাইফুল(১৮)।

নগর গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পতেঙ্গা থানার সী-বীচ চরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে জুয়া খেলার সময় হাতে নাতে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা এবং ১৪ প্যাকেট তাস। সবকিছু যাচাই বাছাই শেষ আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে পতেঙ্গা থানার চড়িহালদা, ইপিজেড থানার রেললাইনের রেলবীট ও ইপিজেডের ভেতর রেলবীট সংলগ্ন মন্দিরের পাশে দিন রাত জুয়ার আসর চলে। চড়িহালদায় জনৈক জামাল এটা পরিচালনা করে। সে ওয়াহিদদ ও বারেককে মাসোহারা দিয়ে এটা চালাচ্ছে বলে সবাইকে বলে বেড়ায়। ইপিজেডের ভেতর রেল সংলগ্ন মন্দিরের পাশেরটা মামুন নামক এক জাত জুয়ারু ও রেল বীটেরটা ওমর ও আমিন নামক দুই ব্যাক্তি এসব জুয়ার আসর বসিয়ে থাকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla