1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মিরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ জুন, ২০২১
  • ৮৪১ বার পড়া হয়েছে

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে উপজেলা ভূমি অফিসে ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যে মিরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে।

সারাদেশের মত রবিবার (৬ জুন) থেকে ১০ জুন ৫দিন ব্যাপী এই কার্যক্রম উপজেলা ভূমি অফিসে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

জানা গেছে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। সকল ভূমি মালিককে নিজ নিজ ইউনিয়নের ভূমি অফিসে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের খাজনা দাখিলার কপি জমা দেয়ার জন্য অনুরোধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, রবিবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

আগামী ১০ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। ইতমধ্যে সেবা গ্রহীতারা সেবা গ্রহণ নিচ্ছেন। আগামী ৩০ জুনের পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। অনলাইনে জমির খাজনা দিতে ঘরে বসেই ভূমি মালিক দপ্তরের ওয়েবসাইটে (land.gov.bd-) (www.land.gov.bd) লগইন করে তথ্য দিন। অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তা নিতে পারবে, অথবা ১৬১২২ বা ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবে। এছাড়া আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে ও উপজেলা ভূমি অফিসে এসেও সেবা গ্রহন করতে পারবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla