1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কুমিল্লায় হত্যা মামলার আসামি মা-ছেলে গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কুমিল্লায় হত্যা মামলার আসামি মা-ছেলে গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

কুমিল্লায় মুন্নি হিজড়া হত্যা মামলার প্রধান আসামি সাকিবুল ইসলাম অনিক এবং তার মা শাহিনা বেগমকে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে জেলার লাকসাম থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১৪ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ৯ মার্চ দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে নগরীর শাসনগাছা এলাকার মুন্নি হিজরাকে আসামি শাকিবসহ কয়েকজন মিলে কৌশলে আদর্শ সদর উপজেলার মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হলে ইতিপূর্বে পুলিশ চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু প্রধান আসামি সাকিব ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই হান্নান আল মামুন ও এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক সাকিব ও তার মা শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ মামলায় পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla